লুণ্ঠিত মুঠোফোনের সূত্র ধরে টাঙ্গাইলের ভূঞাপুরে সুলতানা সুরাইয়া (৬৫) হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাঁরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। আজ বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তাঁদের কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার ওই আসামিরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ পুনর্বাসন এলাকার মো. শাজাহানের ছেলে মো. লাবু (২৯) ও ভূঞাপুর উপজেলার পশ্চিম ভূঞাপুর গ্রামের সিরাজ আকন্দের ছেলে আল আমিন আকন্দ (২২)।